1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

পিছিয়ে গেল এশিয়ান কাপ

একুশ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

২০২৭ সালের জানুয়ারিতে সৌদি আরবে এএফসি এশিয়ান কাপ মাঠে গড়ানোর কথা। তবে দেশটি এখন হুথি গোষ্ঠীর হামলায় জর্জরিত। এমন পরিস্থিতিতে আর যাই হোক ফুটবলের উৎসব আয়োজন সম্ভব নয়। যার ফলে এশিয়ান কাপ ১১ মাসের জন্য পিছিয়ে দিয়েছে এএফসি।

এখন এএফসি এশিয়ান কাপ হবে আগামী বছরের ডিসেম্বরে। মঙ্গলবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এ কথা জানিয়েছে।

গত মাসে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছিল। তাতে অন্তত ১২ জন মারা যান। আহত হন ৩শর বেশি মানুষ। ইয়েমেনের ইরানপন্থী হুতি গোষ্ঠী হামলার দায় নিয়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

এরপরও হামলা থামেনি। সোমবার হুতিরা জানায়, তারা সৌদির দাম্মাম বিমানবন্দরের দিকে ড্রোন ছুড়েছে। ফলে ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির সূচিতে টুর্নামেন্ট হবে কি না, তা নিয়ে প্রশ্ন আরও বেড়েছিল।

এএফসি জানিয়েছে, ২৪ দলের এই টুর্নামেন্ট এখন হবে আগামী বছরের ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত।

তবে স্থানীয় আয়োজক কমিটির প্রধান ইয়াসের আল-মিসেহাল বলেছেন, সৌদি আরব নির্ধারিত সময়েই টুর্নামেন্ট আয়োজনে পুরোপুরি প্রস্তুত ছিল। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে তিনি বলেন, ‘ডিসেম্বর ২০২৭-এর নতুন তারিখ পর্যন্ত আমরা একই গতিতে কাজ চালিয়ে যাব।’

সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে খেলাধুলায় বিপুল অর্থ ঢেলেছে। এশিয়ান কাপকে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের আগের মহড়া হিসেবে তুলে ধরা হয়েছিল। সৌদি আরব তিনবার এশিয়ান কাপ জিতেছে। তবে এই টুর্নামেন্টের আয়োজক তারা কখনো হয়নি।

এশিয়ান কাপ সাধারণত বিজোড় বছরে হয়। ২০৩২ সাল থেকে এটি জোড় বছরের চক্রে যাওয়ার কথা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category