1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল

আরিফুর রহমান, বাগেরহাট:
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে মঙ্গলবার জেলা শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে অনুষ্ঠিত মিছিলটি বাগেরহাট জেলার খানজাহান আলী মাজার এলাকার বাগেরহাট খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মাজার মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস ও স্লোগান। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আরাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিজুজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারন সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, বাগেরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মান্না, পৌর যুবদলের সাবেক আহবায় সরদার জসীমউদ্দীন, সাবেক সদস্য সচিব ওমর আলী মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category