
খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা সাইলো থেকে সরকারি কাগজপত্র ও অনুমতি ছাড়া দুই ট্রাক গম বের করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহেশ্বরপাশা খাদ্যগুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনকে আটক করেছে পুলিশ। তাঁর আটকের প্রতিবাদে মঙ্গলবার সকালে যশোর-খুলনা সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এখনো উত্তেজনা চলছে।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সংরক্ষণাগার থেকে দুই ট্রাক গম বের করে নেওয়ার সময় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। সরকারি কাগজপত্র ও প্রয়োজনীয় অনুমতি ছাড়া গম পরিবহনের বিষয়টি জানাজানি হলে সংরক্ষণাগার কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন। পরে রাতেই শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
Leave a Reply