1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৯০ Time View

নারী চিকিৎসকদের পেশাগত দক্ষতা, মেধা, সৌন্দর্য, নেতৃত্বগুণ ও বহুমুখী প্রতিভাকে সম্মান জানাতে রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী আয়োজন ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’।
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল চিকিৎসাসেবায় নিয়োজিত নারী চিকিৎসকদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁদের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সৃজনশীলতাকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা। চিকিৎসাক্ষেত্রে এবং এর বাইরেও তাঁদের অসামান্য অর্জন ও অবদানকে স্বীকৃতি জানানোই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সংসদ সদস্য সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। তাঁদের বক্তব্যে নারী চিকিৎসকদের পেশাগত দক্ষতা, মানবিক মূল্যবোধ এবং সমাজ গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়।
এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন মেধাবী ও প্রতিভাবান নারী চিকিৎসকেরা। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে তাঁরা নিজেদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, সৃজনশীলতা ও স্বতন্ত্র প্রতিভার স্বাক্ষর রাখেন।
প্রতিযোগিতার বিজয়ীরা হলেন—
• বিজয়ী: ডা. কানিজ ছোয়া
• প্রথম রানারআপ: মেডিকেল শিক্ষার্থী নাবিলা তোরা
• দ্বিতীয় রানারআপ: ডা. রিফা তামান্না
পুরো আয়োজনের পরিকল্পনা, পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘দ্য রিস্ট্রেইন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. হাসান মাহমুদ। তাঁর সঙ্গে সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন ‘দ্য রিস্ট্রেইন’-এর কো-অর্ডিনেটর ডা. সোহা। পাশাপাশি পুরো আয়োজনের পরিচালনা ও মঞ্চ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘বি হ্যাপি এন্টারটেইনমেন্ট’-এর শো ডিরেক্টর সাকিব সনেট।
আয়োজকদের মতে, চিকিৎসাসেবার মতো দায়িত্বপূর্ণ ও ব্যস্ত পেশায় নিয়োজিত থেকেও নারী চিকিৎসকেরা তাঁদের নিজস্ব মেধা, ব্যক্তিত্ব ও প্রতিভার মাধ্যমে কীভাবে স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠতে পারেন, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার সিজন ১’ তারই একটি অনন্য উদাহরণ। এই আয়োজন নারী চিকিৎসকদের আত্মবিশ্বাস, আত্মপ্রকাশ ও এগিয়ে চলার পথে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, আকর্ষণীয় র‍্যাম্প ওয়াক এবং জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটির পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, চিকিৎসক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category