1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

ডিএমপির ওয়েবসাইট হ্যাক করে আপত্তিকর রাজনৈতিক বার্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি প্রদর্শিত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওয়েবসাইটটি সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এমন দৃশ্য দেখা যায়। ওয়েবসাইটের স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে সেখানে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং রাজনৈতিক বক্তব্যসংবলিত একটি ছবি প্রদর্শিত হচ্ছিল।

প্রদর্শিত ছবিতে লেখা ছিল, ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ এ ছাড়া ওয়েবসাইটে প্রবেশ করলে ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যাচ্ছিল।

সাধারণত ডিএমপি নিউজে পুলিশের বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত তথ্য, জনসচেতনতামূলক বার্তা ও সংবাদ প্রকাশ করা হয়। তবে শনিবার রাতে পোর্টালটির স্বাভাবিক কনটেন্টের পরিবর্তে এ ধরনের রাজনৈতিক বার্তা ও সহিংসতার চিত্র দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ কোনো অননুমোদিত ব্যক্তি বা গোষ্ঠীর হাতে চলে গেছে কি না, কিংবা এটি সাইবার হামলার ঘটনা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category