
খুলনা নগরীর নিরালা মোড়ে দীর্ঘদিন ধরে থাকা খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ময়লার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন সরিয়ে নেওয়া হয়েছে। গত (২ নভেম্বর) থেকে স্টেশনটি সরিয়ে দেওয়ার ফলে নিরালা ও গল্লামারী এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, জনবহুল এলাকা থেকে ময়লার সেকেন্ডারি স্টেশনটি সরিয়ে নেওয়া হোক। ময়লার দুর্গন্ধের কারণে ওই এলাকা দিয়ে চলাচলের সময় পথচারীরা নাক চেপে ধরে চলতে হতো।
কেসিসির কনজারভেন্সি কর্মকর্তা আনিসুর রহমান বলেন, নিরালা এলাকায় ময়লা ফেলার জন্য একটি সেকেন্ডারি স্টেশন ছিল। সেটি সরিয়ে নেওয়ার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আগে থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে গত ২ নভেম্বর থেকে নিরালার সেকেন্ডারি স্টেশনটি সরিয়ে দেওয়া হয়েছে।
স্টেশনটি সরিয়ে নেওয়ায় এলাকাবাসী এখন দুর্গন্ধ ও পরিবেশদূষণের ভোগান্তি থেকে কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
Leave a Reply