1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ!’—আসিফ মাহমুদের স্ট্যাটাস

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’ তাঁর এই স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসের সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ। ছবিতে তাঁর সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখা যায়।

তবে তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে ফেসবুক পোস্টে কোনো তথ্য উল্লেখ করেননি আসিফ মাহমুদ।

স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তবে স্ট্যাটাসের মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন কিংবা তাঁদের যাত্রার গন্তব্য কোথায়, তা এখনো স্পষ্ট নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category