1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

মার্কিন মধ্যবর্তী ভোটে ধরাশায়ী ট্রাম্প

একুশ ডেস্কঃ
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

সেনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পথে ডেমোক্র্যাটরা, হাউসেও এগিয়ে বিরোধীরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক চাপে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট গণনার প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টিকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন বিরোধী ডেমোক্র্যাটরা। বিশেষ করে রিপাবলিকানদের দখলে থাকা আসনগুলোতে একের পর এক জয় তুলে নিয়ে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পথে এগোচ্ছে দলটি।

প্রাথমিক ফলাফল অনুযায়ী, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে, প্রতিনিধি পরিষদেও (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে তারা। ফলে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় পড়েছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। তবে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত চূড়ান্ত চিত্র পাওয়া যাবে না।

বিবিসির ভোট গণনার পরিসংখ্যান অনুযায়ী, রিপাবলিকানদের দখলে থাকা সিনেটের ছয়টি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। এতে সিনেটে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয় আসনসংখ্যা অতিক্রম করেছে দলটি। শেষ পর্যন্ত ডেমোক্র্যাটদের আসনসংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, তা জানতে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শুধু কংগ্রেস নয়, বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর পদেও রিপাবলিকানদের তুলনায় ভালো অবস্থানে রয়েছে ডেমোক্র্যাটরা। প্রাথমিক ফলাফলে দলটির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

তবে নির্বাচনের ফলাফল নিয়ে এখনই উদ্বিগ্ন নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং ভোটগ্রহণ চলাকালেই বিরোধী ডেমোক্র্যাটদের উদ্দেশে আত্মবিশ্বাসী অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নিজের প্রভাব ও নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন তিনি। এ প্রসঙ্গে নিজের সাংবিধানিক ভেটো ক্ষমতার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমার কাছে চূড়ান্ত ক্ষমতা রয়েছে—যাকে বলা হয় ভেটো।’

কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে তাঁকে ‘মিস্টার ভেটো’ বলে সম্বোধন করা হলেও আপত্তি নেই বলে জানান ট্রাম্প। তাঁর ধারণা, ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা তাঁর প্রশাসনের নীতিনির্ধারণী কার্যক্রম পুরোপুরি থামিয়ে দিতে পারবে না। বরং তাঁর ভেটো ক্ষমতার কারণে বিরোধীরা শেষ পর্যন্ত আইন প্রণয়নের ক্ষেত্রে সমঝোতা ও আলোচনার পথে আসতে বাধ্য হবে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যবর্তী সময়ে প্রতি দুই বছর অন্তর কংগ্রেসের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টি এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫টি সাধারণ আসনের সব কটিতে ভোটগ্রহণ হয়েছে। পাশাপাশি প্রতিনিধি পরিষদের ভোটদানের ক্ষমতাহীন ছয়টি আসনের মধ্যে পাঁচটি, ৩৬টি অঙ্গরাজ্য এবং তিনটি মার্কিন টেরিটরির গভর্নর পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সিএনএনের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ প্রতিনিধি পরিষদের ২০৫টি আসনে এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থীরা। অন্যদিকে রিপাবলিকানরা এগিয়ে ছিলেন ১১৭টি আসনে।

প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাটদের এই অগ্রগতি বাস্তবে রূপ নিলে আগামী দুই বছর ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসে শক্তিশালী বিরোধী দলের মুখোমুখি হতে হবে। এতে সরকারের নীতিনির্ধারণ, আইন প্রণয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন রাজনৈতিক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category