1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

১৫ কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫৭ Time View
  1. বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল।

বুধবার (২৮ অক্টোবর) রাতে মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রুমি ইসলাম (৩২), পারভেজ (২১), ময়না (২৪) ও ফাতেমা (৩০)। তাঁরা সবাই মোংলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বালুরমাঠ এলাকার শ্রম কল্যাণ রোডের বাসিন্দা।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা গাঁজাসহ তাঁদের মোংলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category