1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী উৎসব ও খেলাধুলাকে মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

একুশ ডেস্ক:
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

নৌকা বাইচের মতো দেশীয় ঐতিহ্যবাহী উৎসব ও খেলাধুলাকে দেশের মানুষের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি আজ শনিবার বিকেলে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার মধুমতী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নৌকা বাইচসহ দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব ও লোকজ সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়। তিনি বলেন, তরুণ প্রজন্মকে দেশীয় খেলাধুলা, সংস্কৃতি ও সুস্থ বিনোদনের সাথে সম্পৃক্ত করতে হবে। মাদকাসক্তি, অনলাইন জুয়াসহ বিভিন্ন ক্ষতিকর আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকা-ের বিকল্প নেই।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন, মধুমতী নৌকা বাইচ মেলা কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নৌকা বাইচকে কেন্দ্র করে মধুমতী নদীর দুই তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই তীরে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। দূর-দূরান্ত থেকেও অনেকে এ আয়োজন দেখতে আসেন।
#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category