1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

‘সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেফতার’

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের অযথা রাস্তায় ঘোরাফেরা করতে দেখলে গ্রেফতারের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার জেলা পুলিশ।

ডিআইজি বলেন, কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে পারিবারিক শাসন ও অভিভাবকদের নজরদারির অভাব অন্যতম কারণ। যে বয়সে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী থাকার কথা, সে বয়সে অনেককে বিকেলে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা যায়। এমনকি বিভিন্ন অঙ্গভঙ্গি ও শিস দেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত আচরণও করছে কেউ কেউ।

অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি নজর রাখতে হবে। কিশোর গ্যাং নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিশোর গ্যাং এ দেশ থেকে নির্মূল করব। কিশোর গ্যাং বলতে কিছু থাকবে না। এটি পুরোপুরি নির্মূল করতে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে।’

সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, কক্সবাজার শহরে নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের সাম্প্রতিক উদ্যোগ প্রশংসনীয়। তবে অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকেও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category