1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার

একুশ ডেস্ক:
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী পরিত্যক্ত স্থান থেকে নয়টি ককটেল উদ্ধার করেছেন এসআরবির সদস্যরা।

রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে পরিত্যক্ত স্থান থেকে নয়টি ককটেল উদ্ধার করা হয়।

এর আগে, সকাল আটটার দিকে ওই স্থানে ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন। পরে এসআরবি খুলনা-৬ এর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, এসআরবি খুলনা-৬ এর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো এখানে কীভাবে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category