
তালায় ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় যুবদিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সম্মাননা স্মারক ও গাছের চারা বিতরণ এবং যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক প্রদান করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাসের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবেক বক্তব্য দেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা যুবদলের সি.যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও তরুণ উদ্যোক্তারা।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি অধিদপ্তরের সাতজন উপকারভোগীর মাঝে মোট ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
Leave a Reply