
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে খুলনায় একটি র্যালির আয়োজন করা হয়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), নগর উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের উদ্যোগে আয়োজিত র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সবার জন্য সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশসম্মত আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ও টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দ্রুত নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে নাগরিকদের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করে পরিকল্পিত নগর উন্নয়ন বাস্তবায়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
Leave a Reply