1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে খুলনায় মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৯১ Time View

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্ভাবনা ও রপ্তানি সম্প্রসারণ নিয়ে খুলনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, খুলনা রিজিয়নের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম জহির।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বর্তমান অবস্থা, উন্নয়নের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে খুলনা অঞ্চলে চিংড়ি ও অন্যান্য মৎস্যজাত পণ্য উৎপাদন ও রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ খাতের সমস্যা সমাধানের পাশাপাশি উৎপাদনের মান ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category