দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাত দফা নির্দেশনার আলোকে একাধিক পদক্ষেপ নিয়েছে কারা অধিদপ্তর।
পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে লকআপ-পরবর্তী কার্যক্রমে কঠোর নিয়ন্ত্রণ, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি, দায়িত্বে অনুপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা, কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, কর্মীদের পুনঃপ্রশিক্ষণ, প্রতিকূল আবহাওয়ায় বিশেষ নিরাপত্তা এবং আকস্মিক পরিদর্শন।
কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মেসবাহুল আলম সেলিম বাসসকে জানান, নির্দেশনা বাস্তবায়নে দেশের প্রতিটি কারাগারে প্রতিদিন তদারকি করা হচ্ছে। এ ছাড়া নজরদারি বাড়াতে ডেপুটি জেলারসহ অতিরিক্ত জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
Leave a Reply