1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ষাট গম্বুজ মসজিদ শুধু বাংলাদেশের নয়, এটি সমগ্র বিশ্বের একটি অমূল্য সাংস্কৃতিক সম্পদ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী        

একুশ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ (বৃহস্পতিবার) সকালে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে মন্ত্রী ষাট গম্বুজ মসজিদের অনন্য স্থাপত্যশৈলী ও নান্দনিক কারুকাজ ঘুরে দেখেন। তিনি এ স্থাপনাটির বিভিন্ন শৈল্পিক বৈশিষ্ট্য সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় মন্ত্রী বলেন, ষাট গম্বুজ মসজিদ শুধু বাংলাদেশের নয়, এটি সমগ্র বিশ্বের একটি অমূল্য সাংস্কৃতিক সম্পদ। আমাদের সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্যশিল্প ও ঐতিহ্যের অনন্য পরিচায়ক এই স্থাপনাটি আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের মর্যাদাকে সমুন্নত করেছে। এ ধরনের প্রতœতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা আমাদের জাতীয় দায়িত্ব। তিনি বলেন, ঐতিহাসিক স্থাপনাগুলোর মূল স্থাপত্যবৈশিষ্ট্য ও ঐতিহাসিক স্বকীয়তা অক্ষুন্ন রেখে যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রতœতত্ত্ব অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এসব ঐতিহ্যবাহী স্থাপনাকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য কেবল অতীতের স্মারক নয়, এটি জাতীয় পরিচয় ও আত্মমর্যাদার গুরুত্বপূর্ণ ভিত্তি। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রতœসম্পদ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি এর যথাযথ প্রচার ও আন্তর্জাতিক পরিচিতি বাড়ানোর উদ্যোগও জোরদার করা প্রয়োজন।

পরিদর্শনকালে মন্ত্রী উপস্থিত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং তাঁদের অভিজ্ঞতা ও মতামত শোনেন। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, উপসচিব, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক, প্রতœতত্ত্ব অধিদপ্তরের খুলনা-বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক ও কাস্টোডিয়ান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category