1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে সুন্দরবনের দুবলার চরে শুটকী পল্লীতে ১০ হাজার জেলে

আরিফুর রহমান,বাগেরহাট:
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪০ Time View

বঙ্গোপসাগরের উপকুলে বাগেরহাটের পুর্ব—সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছে শুঁটকি পল্লীতে আসা প্রায় ১০ হাজার জেলে। এখানের ৪টি চর আলোরকোল, মাঝেরকেল্লা, নারকেলবাড়িয়া ও শেলারচরে অবস্থান নেয়া জেলেরা তাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারে নাই। শুক্রবার সকালে বৈরী আবহাওয়ার কারনে দুবলায় আসা এসব জেলেরা নৌকা— ফিশিং ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ঘূর্ণীঝড় অর্ণবের কারণে বঙ্গোপসাগরে বইতে থাকা ঝড়োহাওয়া কারনে এসব জেলেরা এমন পরিস্থিতির মধ্যে পড়েছে। দুবলা ফিসারমেন গ্রুপ ও সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সুন্দরবনের দুবলার আলোরকোল থেকে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতিবীর বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে জানান, এবারের দুবলার শুঁটকি মৌসমের প্রথম দিনেই জেলেরা দুর্যোগের কবলে পড়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে ১০ হাজারের জেলে বহরটি লোকালয় থেকে রওনা দিয়ে শুক্রবার সকালে দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়ীয়া ও শেলারচরে পৌঁছে। দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চরে নেমে জেলেরা তাদের থাকার অস্থায়ী ঘর ও মাছ রাখার গোলা বানাতে না পেরে তারা নৌকা ও ফিশিং ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালের মধ্যে নিরাপদ আশ্রয় নিয়েছে। ঘূর্ণীঝড় অর্ণবের কারনে সাগরে অবিরাম বৃষ্টিপাতের সাথে ঝড়োহাওয়া বয়ে যাচ্ছে। উত্তাল সাগরসহ সুন্দরবনের নদ—নদীতে বিশাল—বিশাল ঢেউ আছড়ে পড়ছে বলেও জানান দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি। সুন্দরবনপূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের অস্থায়ী জেলে পল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেঞ্জার মো. খলিলুরর হমান মোবাইল ফোনে জানান, সাগরে মাছ ধরে শুঁটকি করতে আসা প্রায় ১০ হাজার জেলে শুক্রবার সকালে দুবলায় এসেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছে। ঝড়বৃষ্টির মধ্যে জেলেরা শুঁটকি মৌসুমের প্রথম দিনেই সাগরে মাছ ধরতে যেতে পারেননি। দুবলার আলোরকোল, মাঝেরকেল্লা,নারিকেলবাড়ীয়া ও শেলারচর নিয়ে দুবলার অস্থায়ী শুঁটকি পল্লীতে বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থান আসা জেলেরা বৈরী আবহাওয়ার কবলে পড়ে থাকার ঘর বানাতে না পেরে নৌকা ও ফিশিং ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়ে রয়েছে। উত্তাল সাগর ও সুন্দরবনের নদনদীতে বিশাল—বিশাল ঢেউ আছড়ে পড়ছে বলেও জানান এই বন কর্মকর্তা।#

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category