
বঙ্গোপসাগরের উপকুলে দুবলার চরে শুঁটকি পল্লীতে যাওয়ার পথে মোংলার পশুর নদীতে পড়ে নিখেঁাজ হওয়া জেলে মেহেদী হাসানের (২২) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখেঁাজের ২৪ ঘণ্টা পর শুক্রবার মোংলার চিলা বাজার সংলগ্ন খালে এক জেলের পাতা জালে তার মৃতদেহ আটকে গেলে স্থানীয়রা উদ্ধার করেন। নিহত মেহেদী হাসান বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর (ফয়লা বাজার এলাকা) গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মোংলার সিন্দুরতলা এলাকায় নদীর তীরে নোঙ্গর করা ট্রলারে ছিলেন মেহেদী হাসান। ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে স্রোতে তলিয়ে যান। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও প্রথম দিনে তার সন্ধান মেলেনি। পরবর্তীতে শুক্রবার বিকেলের দিকে জেলের জালে তার মৃতদেহ পাওয়া যায়। এ বিষয়ে মোংলার নৌ পুলিশের বরাত দিয়ে বাগেরহাট পুলিশ অফিস জানায়, জেলের মৃতদেহ উদ্ধারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
Leave a Reply