1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সাতক্ষীরায় আরটিভির উদ্যোগে  মহাসড়কের দু’ধারে তাল বৃক্ষরোপণ

সাতক্ষীরা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View
বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আরটিভির উদ্যোগে তাল বৃক্ষরোপণের কর্মসূচিকে স্বাগত জানিয়েছে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক  হাবিবুল ইসলাম হাবিব। আজ বৃহস্পতিবার (২৯অক্টোবর) বিকালে তালা উপজেলার  খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর নামক স্থানে তাল বৃক্ষ রোপণ কর্মসূচি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যবে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন,  এই সড়কের দু’ধারে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে আরো ৫০০ তালের চারা রোপণের ঘোষণা দেন।
আরটিভির সাতক্ষীরা  জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যশোপল্লী মহাশ্মশান কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।বৃক্ষরোপণ কর্মসূচির স্বাগত বক্তব্য রাখেন,আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন।
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান তার বক্তব্যে  বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে দেশ-বিদেশের বিভিন্ন উদাহরণ তুলে ধরেন। আরটিভির ব্যতিক্রমধর্মীর এ ধরনের উদ্যোগে উপস্থিত ছিলেন, তালা  উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সিনিয়ার সহ-সভাপতি  মোশারফ হোসেন, পাটকেলঘাটা থানা ছাত্রদলের সভাপতি রিজভী আহমেদ,  ছাত্রদল নেতা মারুফ হোসেন সহ সামাজিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category