
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। হানিফসহ মামলার চার আসামিই পলাতক।
রায়ে আদালত আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। বাজেয়াপ্ত করা সম্পদ জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে।
গত বছরের ২ নভেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। আসামিদের বিরুদ্ধে হত্যা ও নির্যাতনের নির্দেশ দেওয়া, ষড়যন্ত্র, উসকানিমূলক বক্তব্য এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন।
মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ মোট ১৯ জন সাক্ষী আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।
এদিকে, এ রায়কে স্বাগত জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
Leave a Reply