
খুলনা জেলা যুবদল আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম শেষে বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতা ওয়াহিদুল ইসলাম বাদলকে (৪০) গুলি করেছে দুবৃর্ত্তরা। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬.১০টায় খুলনা থেকে ফেরার পথে চক্রাখালি তিনি গুলিবিদ্ধ হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর দলীয় কর্মসূচি শেষে ওয়াহিদুল ইসলাম বাদল (৪০) বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী মোড় থেকে যাচ্ছিলেন। এ অবস্থায় দুইটি মোটরসাইকেলযোগে দূবৃর্ত্তরা এসে তাকে লক্ষ করে গুলি করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বটিয়াঘাটা উপজেলা যুবদলের সাধারন সম্পাদক ফারুক খন্দকার বলেন, ওয়াহিদুল ইসলাম বাদল প্রোগ্রাম শেষ করে চক্রাখালী মোড় থেকে যাচ্ছিলো। এ সময় দুইটি মোটরসাইকেলে দূবৃর্ত্তরা এসে তাকে গুলি করে। একটি গুলি তার বুকে ও অন্যটি তার পিঠে বিদ্ধ হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বটিয়াঘাটা থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) হলেন মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে আমরা এসেছি। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান চলমান রয়েছে। খুব শিঘ্রই অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে।
Leave a Reply