1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করে আমরা কাজ করে যাচ্ছি -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌর বিদ্যুৎ চালু করা হলো। এ সোলার প্যানেল চালুর পরিপ্রেক্ষিতে অন্যান্য রাজনৈতিক দলগুলো আগ্রহী হবে এবং কার্যালয়গুলো সৌর বিদ্যুতের আওতায় আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী আজ (বুধবার) দুপুরে যশোর জেলা বিএনপি’র কার্যালয়ে সোলার প্যানেল উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রাথমিকভাবে দুই কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল স্থাপন করেছি। ভবিষ্যতে এর পরিধি বৃদ্ধি করা হবে। এখান থেকে যেটুকু বিদ্যুৎ উৎপাদন হবে তা চাহিদার তুলনায় যথেষ্ট। চাহিদা শেষে অবশিষ্ট বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হবো। সরকার আশা করছে দেশে আগামী গ্রীষ্মের আগে নূন্যতম তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ সৌরবিদ্যুৎ এর মাধ্যমে উৎপাদন করতে সক্ষম হবে।

জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

সকালে প্রতিমন্ত্রী শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে যশোরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন এবং দশমিতে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি-মঞ্চ পরিদর্শন করেন।

#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category