1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

পাইকগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩ দোকানে হানিফ পরিবহনের ধাক্কা, ভাঙল বিদ্যুতের খুঁটি 

পাইকগাছা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View
খুলনার পাইকগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের তিনটি আধাপাকা দোকানঘর ও একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দিয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে দোকানঘর তিনটি চূর্ণবিচূর্ণ হওয়ার পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়। তবে ভোররাতে দুর্ঘটনাটি ঘটায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আনুমানিক ভোর ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটি এলাকায় খুলনা-পাইকগাছা প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাটার শ্রমিকদের আনতে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস যার (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো-ব-১১-০৮০৯) পাইকগাছার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি মাহমুদকাটি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি দ্রুতগতিতে সড়কের পাশে থাকা পরপর তিনটি আধাপাকা দোকানঘরে গিয়ে ধাক্কা দেয়। সজোরে ধাক্কায় দোকানঘরগুলো ভেঙে গুঁড়িয়ে যায় এবং বাসের সামনের কাচ ও বডির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিও ভেঙে মাটিতে পড়ে যায়। দুর্ঘটনার পর পরই বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দা আমান উল্লাহ জানান, “ভোররাতে বিকট শব্দ শুনে আমরা বাইরে বেরিয়ে দেখি তিনটি দোকানঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে পড়েছে। সৌভাগ্যবশত সে সময় দোকানগুলো বন্ধ ছিল এবং আশেপাশে কোনো পথচারী ছিল না, ফলে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দূরপাল্লার যাত্রায় বাসের চালক তন্দ্রাচ্ছন্ন বা ঘুমে থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।” দুর্ঘটনার খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. আতিকুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনায় আলমগীর গাজী, শামসুর রহমান সরদার ও মো. বাবুল গাজীর মালিকানাধীন তিনটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে তারা জানিয়েছেন। এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, “পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত কাজ শেষ করেছে। ক্ষতিগ্রস্ত বাসের চালক ও গাড়ির অবস্থান চিহ্নিত করে বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।” এদিকে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় স্থানীয় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category