1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ” স্লোগানে পাইকগাছায় র‍্যালি ও আলোচনা

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View
খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে বর্ণাঢ্য কর্মসূচি পালন করে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখা। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, এডভোকেট একরামুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ ও প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান। নিসচা’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, আবু হুরায়রা বাদশা, মুহাম্মদ শফিয়ার রহমান, জিএম রুস্তম আলী, এরশাদ হোসেন, জাকির হোসেন, রকি বিশ্বাস, আব্দুল মজিদ বয়াতি, রুবেল সরদার, সাংবাদিক এন ইসলাম সাগর, স্নেহেন্দু বিকাশ, আসাদুল ইসলাম, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, এম জালাল উদ্দীন, দীনেশচন্দ্র রায়, সিরাজুল ইসলাম, ফরিজুল ইসলাম, আল মামুন, আব্দুর রাজ্জাক, আবু হানিফ মিলন, পার্থ হালদার, মজিদা বেগম, রেহানা পারভীন, জয়নাল গাজী, তাহারুল ইসলাম, কাজী সোহাগ, রুহিন সরদার, মোস্তাফিজুর রহমান ও সোহেল রানাসহ আরও অনেকে।
বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারী সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকা আরও জোরদার করার তাগিদ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category