
সংবাদ সম্পাদনায় নেতৃত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার এবং আধুনিক নিউজরুম ব্যবস্থাপনায় সাংবাদিকদের দক্ষতা বাড়াতে খুলনায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা মহানগরের হোটেল নগর কনফারেন্স রুমে ‘অফাধহপবফ উরমরঃধষ ঔড়ঁৎহধষরংস: ঊফরঃড়ৎরধষ খবধফবৎংযরঢ়, অও ্ ঘবংিৎড়ড়স ঝঃৎধঃবমু’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। ইয়োর প্রোমো বিডির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষণ দেন ডিজিটাল মিডিয়া ও এআই ট্রেইনার অমৃত মলঙ্গী। এতে ২২ জন তরুণ সাংবাদিক অংশ নেন।
ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংবাদমাধ্যমের কার্যক্রম পরিচালনা, সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ এবং সংবাদ তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে। এসব ক্ষেত্রে দক্ষতা অর্জনের পাশাপাশি সংবাদ যাচাই, সম্পাদনার মান উন্নয়ন এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার বিষয়গুলো কর্মশালায় গুরুত্ব পায়।
কর্মশালায় ডিজিটাল সাংবাদিকতার নতুন প্রবণতা, সম্পাদকীয় নেতৃত্বের ভূমিকা, এআইনির্ভর সংবাদ উৎপাদনের সম্ভাবনা ও সীমাবদ্ধতা এবং কার্যকর নিউজরুম কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রযুক্তির সহায়তায় সংবাদ তৈরির গতি বাড়ানোর পাশাপাশি তথ্যের নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা ও সাংবাদিকতার দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
প্রশিক্ষক অমৃত মলঙ্গী অংশগ্রহণকারীদের ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেন। এআইয়ের ব্যবহার যেন সংবাদ যাচাই, সম্পাদনাগত বিচারবোধ ও সাংবাদিকতার মৌলিক নীতিকে ব্যাহত না করে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান শফিক ও দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন। এ সময় প্রশিক্ষক অমৃত মলঙ্গী, ইয়োর প্রোমো বিডির সিইও মো. হাসানুর রহমান তানজির এবং এডুকেয়ারের স্বত্বাধিকারী শাহ আরাফাত রাহিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আয়োজকদের মতে, প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের এই সময়ে সাংবাদিকদের শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশনে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং সম্পাদকীয় নেতৃত্ব, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং আধুনিক নিউজরুম পরিচালনায়ও দক্ষ হতে হবে। এ ধরনের প্রশিক্ষণ তরুণ সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
Leave a Reply