1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বন্ধন নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: নজরুল ইসলাম মঞ্জু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৪০ Time View

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজামণ্ডপগুলোর সার্বিক আয়োজন ঘুরে দেখেন।
আজ সোমবার সন্ধ্যা থেকে তিনি নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজামণ্ডপগুলোতে দুর্গাপূজার বর্ণিল সাজসজ্জা, উৎসবমুখর পরিবেশ এবং ভক্তদের উপস্থিতি দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। এ সময় তিনি পূজামণ্ডপে আগত ভক্তবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনাসহ সারাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সৌহার্দ্য ও সম্প্রীতির যে বন্ধন তৈরি হচ্ছে, তা একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির এই বন্ধন আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। প্রত্যেক ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালন করতে পারেন, সে জন্য পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব বজায় রাখা প্রয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম শক্তি। এই ঐতিহ্যকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করতে হবে।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। পূজামণ্ডপের সাজসজ্জা ও সার্বিক আয়োজন পরিদর্শনের পাশাপাশি প্রশাসক উপস্থিত ভক্ত ও আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের উৎসবের শুভেচ্ছা জানান। তাঁর এই পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে নজরুল ইসলাম মঞ্জু নগরীর শিববাড়ি শ্রী শ্রী কালী মন্দির, বয়রা সার্বজনীন হরিসভা মন্দির, ছোট বয়রা পূজাখোলা কালীবাড়ি সার্বজনীন পূজা মন্দির এবং ছোট বয়রা শ্মশানঘাট সার্বজনীন পূজা মন্দিরসহ সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। প্রতিটি স্থানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজার আয়োজন ঘুরে দেখেন।

এ সময় সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খুলনা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গাপূজার এই শুভক্ষণে বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক ঐক্যের বার্তা তুলে ধরেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সকল সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category