1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন নারীদের শাড়ি দিলেন এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছা  প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View
Oplus_0

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ ও সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মণ্ডল, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, ডা. জিএম আসাদুল হক, মুহাম্মদ শফিয়ার রহমান ও আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category