
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন আতাউর রহমান খান। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গত ২৫ মে সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেন।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৮তম ব্যাচের কর্মকর্তা আতাউর রহমান খান ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), ভৌত অবকাঠামো বিভাগ, শিল্প ও জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং বিভাগ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের ডিজিটাল রূপান্তর কার্যক্রম এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া তিনি বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় দেশের ডিজিটাল অবকাঠামো ও ডেটা সেন্টার সেবার উন্নয়নে কৌশলগত নেতৃত্ব প্রদান করেন।
Leave a Reply