1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

‘একদিন বাংলাদেশ বুঝবে’, সৌদিতে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের পর মেঘনা আলম

একুশ ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৬১ Time View

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দেশে চলছে আলোচনা-সমালোচনা। মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আগে থেকে অবগত না থাকার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যেই মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে ঘিরে পুরোনো ঘটনা সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন আহমেদ মাহফুজ নামের একজন। পোস্টটি শেয়ার করে নিজের অবস্থান তুলে ধরেছেন মেঘনা আলমও।

আহমেদ মাহফুজ তার ফেসবুক পোস্টে মেঘনা আলমকে ট্যাগ করে লেখেন, ‘সেদিন যদি মেঘনা আলমের পাশে দেশের আইন আদালত থাকতো। ঈসাকে ধরে জেলে ভরতো তাহলে হয়তো আজকে সৌদি আরব এই দুঃসাহস করতে পারতো না। মেয়েটা আদালতের বাইরে দাড়িয়ে চোখের পানি ফেলে কান্না করেছে, তবুও সরকার তার পাশে দাড়ায়নি। আফসোস।’

পোস্টে আহমেদ মাহফুজ মূলত মেঘনা আলমের ঘটনায় তৎকালীন ইউনুস সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, ওই সময় মেঘনার পাশে আইন ও বিচারব্যবস্থা দাঁড়ালে সৌদি আরবের বর্তমান পদক্ষেপের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

আহমেদ মাহফুজের পোস্টটি শেয়ার করে মেঘনা আলম নিজের ফেসবুক ওয়ালে লেখেন, ‘ফি আমানিল্লাহ… একদিন এই বাংলাদেশ কোন দেশের উপর নির্ভরশীল হবে না, একদিন বাংলাদেশিদের প্রাণের দাম থাকবে দুনিয়ায়। একদিন আমাদের নিজের লোকেরা রাজাকার আল বদর আল শামস মীর জাফর হয়ে নিজের দেশের মানুষকে কষ্ট দিয়ে ভিনদেশের অনুগ্রহ ভিক্ষা করবে না। একদিন মেঘনা আলম কতটা ত্যাগী, সাহসী ও নৈতিক ছিল বাংলাদেশ বুঝবে।’

মেঘনা আলমের এই বক্তব্যে দেশের মানুষের মর্যাদা, রাষ্ট্রের স্বাধীন অবস্থান এবং নিজের অভিজ্ঞতা নিয়ে তার প্রত্যাশার কথা উঠে এসেছে। একই সঙ্গে তার পুরোনো ঘটনার প্রসঙ্গও নতুন করে আলোচনায় এসেছে।

২০২৫ সালের এপ্রিলে তৎকালীন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল-দুহাইলানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর আলোচনায় আসেন মেঘনা আলম। মেঘনা নিজে রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক থাকার কথা বলেছিলেন। পরে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে মামলা হয়। এসব অভিযোগের বিষয়ে মেঘনা নিজের বক্তব্যও তুলে ধরেছিলেন। ঘটনাটি ঘিরে সে সময় আইনি প্রক্রিয়া ও তার আটকের বৈধতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

এদিকে, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ্যে আসে ১৪ অক্টোবর। সৌদি কর্তৃপক্ষের বরাতে তাদের বিরুদ্ধে মক্কার একটি মসজিদে ‘অনৈতিক’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কথা জানানো হয়। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশ সরকার বা জেদ্দায় বাংলাদেশ মিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় মেঘনা আলমকে ঘিরে পুরোনো বিতর্ক সামনে এনে আহমেদ মাহফুজের মন্তব্য এবং তার জবাবে মেঘনার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category