
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৬ থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যশোর রিজিয়নের প্রায় দুই হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ছয়টি জেলার ৩৭টি উপজেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া দায়িত্বপূর্ণ এলাকায় ৫৮টি বেইজ ক্যাম্প থেকে পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
যশোর রিজিয়নের আওতাধীন খুলনা সেক্টরের একটি ব্যাটালিয়ন হিসেবে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। সীমান্তের শূন্যরেখা থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত নয়টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৫টিসহ মোট ২৪টি পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে ব্যাটালিয়নটি। এসব পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত
Leave a Reply