1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে বাগেরহাটে সাবেক সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৭২ Time View

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে বাগেরহাটের সাবেক সরকারি কর্মচারী মো. নজরুল ইসলাম শেখের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে মামলা করা হয়েছে। তিনি বাগেরহাট জেলা জজ আদালতের অবসরপ্রাপ্ত প্রসেস সার্ভার।

দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদারের দায়ের করা এজাহারে বলা হয়েছে, নজরুল ইসলাম শেখের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের পর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। তবে নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি। এমনকি সময় বাড়ানোর আবেদনও করেননি।

এজাহার সূত্রে জানা যায়, দুদকের প্রধান কার্যালয়ের সিদ্ধান্তের পর ২০২৫ সালের ১৫ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ১ জানুয়ারি এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। অভিযোগ অনুযায়ী, নোটিশ পাওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, নজরুল ইসলাম শেখের নিজের, তাঁর স্ত্রী ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা থেকে অর্জিত সম্পদের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছিল। কিন্তু তিনি তা দাখিল করেননি বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। এজাহারে বাগেরহাট জেলা কার্যালয়ে মামলা রুজুর তথ্য উল্লেখ রয়েছে।

দুদকের নথি অনুযায়ী, ঘটনাস্থল হিসেবে দুদক বাগেরহাট জেলা কার্যালয় ও সংশ্লিষ্ট অন্যান্য স্থানের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগের সময়কাল ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category