
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে নওয়াপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন অভয়নগরের সহকারী কমিশনার (ভূমি) ও নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবির আনসারি।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. রাজিবুর রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. নওশাদ শেখ, পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. সেলিম মল্লিকসহ স্থানীয় এলাকাবাসী ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।
ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত জরুরি। এ ধরনের কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
Leave a Reply