1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সবুরণনেছা মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি হলেন সাংবাদিক শাওন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৬৯ Time View

খুলনা সবুরণনেছা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক এহতেশামুল হক শাওন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদেশে বলা হয়েছে, কলেজটির গভর্নিং বডির বর্তমান সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান কবিরের মনোনয়ন পরিবর্তন করে তাঁর স্থলে এহতেশামুল হক শাওনকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যোৎসাহী সদস্য পদে মনজুর কাদেরের পরিবর্তে মো. নাজমুস সাকিবকে মনোনয়ন দেওয়া হয়েছে।

নতুন মনোনয়ন অনুযায়ী, কলেজটির গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদ আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

সাংবাদিক এহতেশামুল হক শাওন বর্তমানে দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরোপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিবের দায়িত্বে আছেন।

তাঁর এ মনোনয়নের মধ্য দিয়ে খুলনা সবুরণনেছা মহিলা কলেজের গভর্নিং বডিতে নতুন নেতৃত্ব যুক্ত হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category