1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ফুলতলা ক্যান্টনমেন্টের সামনে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

একুশ ডেস্ক:
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১০৫ Time View

ফুলতলা ক্যান্টনমেন্টের সামনে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত

খুলনার ফুলতলা ক্যান্টনমেন্টের সামনে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মোঃ ফজলুর রহমান নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে শিরোমণি থেকে নওয়াপাড়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন তিনি। পরে ফুলতলা ক্যান্টনমেন্টের সামনে খুলনার দিকে আসা একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ফজলুর রহমান। আশপাশের লোকজনের সহযোগিতায় ট্রাকের নিচ থেকে তাকে উদ্ধার করে নিজ সিএনজিতে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন। নিহত ফজলুর রহমানের বয়স ৫০ বছর। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এবং সিআইডিতে কর্মরত ছিলেন। তার পিতার নাম আবু তালেব খান,তিনি যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া বারান্দি ফকিরহাট এলাকার বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category