
খুলনায় ছেলে জয় ঢালীকে গুলি করে ও কুপিয়ে হত্যার ৫০তম দিনে বাবাকে আক্তার ঢালীকেও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় বিএনপি কর্মী ছিলেন। সোমবার আনুমানিক সন্ধ্যা পৌনে সাতটার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে এ ঘটনাটি ঘটে।
গত ২১ সেপ্টেম্বর সন্ত্রাসীরা বাড়িতে এসে হত্যার হুমকি দেয়ায় তিনি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছিলেন। কিন্তু পুলিশের কাছ থেকে তিনি কোন ধরনের সহযোগিতা পাননি। এখন কি জবাব দেবেন রুপসা থানার ওসি।
Leave a Reply