1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

রূপসায় আগুনে পুড়ে ছাই ১০ দোকান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১২৬ Time View

খুলনার রূপসা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রূপালি সি ফুডসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় দোকান মালিকদের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।

স্থানীয়রা জানান, আগুন লাগার প্রায় ২ থেকে ৩ ঘণ্টা পর খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদস্যদের দেরিতে পৌঁছানোর অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় জনতা। একপর্যায়ে তারা ফায়ার সার্ভিসের কর্মীদের ধাওয়া করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category