
খুলনা নগরীতে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুলিশ একজনের পরিচয় নিশ্চিত করতে পারলেও অপরজনের পরিচয় পায়নি। শনিবার সকালে খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের একজন হলেন, ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯)।
খুলনার রেলওয়ে পুলিশ সুপার আহমদ মাঈনুল হাসান ঘটনা নিশ্চিত করে জানান খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে ২ ব্যক্তি নিহত হয়েছেন। তবে কিভাবে ট্রেনে কাটা পড়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, নিহতদের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Leave a Reply