
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এসআই প্রদ্যুৎ কুমার মন্ডল এক প্রবাসির স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন। রবিবার দুপুরে সদর উপজেলার বিষ্ণুপুর-ুকু কোড়ামারা এলাকার জনৈক নুর ইসলাম শেখের বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান বিষ্ণুপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বাগেরহাট সদর মডেল থানার এসআই প্রদ্যুৎ কুমার প্রায়ই নুর ইসলামের বাড়ীতে আসা যাওয়া করে। এরই সুত্রধরে নুর ইসলামের সৌদি প্রবাসী ছেলের স্ত্রীর সাথে তার অনৈতিক সম্পর্ক হয়। রবিবার দুপুরে ওই এসআইকে ঘরের মধ্যে আটকে দেয় স্থানীয়রা। খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি সঙ্গীয় অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে এসআই প্রদ্যুৎ কুমার ও ওই নারীকে বিকেলের দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসলে এলাকার পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সামছুল আরেফীন বলেন, ওই নারী কে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে। আর ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রাখা হয়েছে।#
Leave a Reply