1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

সেনহাটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ 

দিঘলিয়া প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View
খুলনা জেলার দিঘলিয়া উপজেলাধীন সেনহাটী ইউনিয়ন পরিষদের মেয়াদোত্তীর্ণ প্রশাসক ও সদস্য নিয়োগ করা হয়েছে।  গতকাল বৃহস্পতিবার(২৯ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্মারক নং- ৪৬,০০,৪৭০০,০০০,০১৭,৯২,০০০২.১৯-৯৯৬ এর একটি চিঠি সূত্রে জানা যায়,  স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮ এর উপধারা (১) ও (২) অনুযায়ী সেনহাটা ইউনিয়ন পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় পরিষদটিতে নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য ৩১ অক্টোবর ২০২৬ খ্রি. হতে প্রশাসক ও সদস্য নিয়োগের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হয়েছে। এতে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দিঘলিয়া উপজেলা সমাজসেবা অফিসার মো: সোহাগ হোসেনকে। এছাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। কেবলমাত্র ১ (এক) মেয়াদে ১২০ (একশত বিশ) দিনের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category