1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

তালায় আট শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবীদের পাশে জেলা পরিষদ, পেল ৮০ বাইসাইকেল

তালা প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ Time View
মেধার স্বীকৃতি ও শিক্ষার পথে প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ হিসেবে তালায় ৮০ জন মেধাবী শিক্ষার্থী পেল বিনামূল্যে বাইসাইকেল। জেলা পরিষদের উদ্যোগে  আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বাইসাইকেল বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
 এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মনোযোগ দিয়ে লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মোবাইল ফোনের অপব্যবহার, অনলাইন জুয়া ও মাদক থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস.এম. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম,পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান খান এবং কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুধাংশ কুমার সরকার।
বাইসাইকেল পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়,তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়, এইচ.এম.এস. মাধ্যমিক বিদ্যালয়, সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয় এবং খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় । এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের এ উদ্যোগকে শিক্ষাবান্ধব ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তাঁদের মতে, বিনামূল্যে বাইসাইকেল পাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে। বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীদের সময় ও যাতায়াত ব্যয় সাশ্রয়ের পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং পড়াশোনায় আগ্রহ বাড়াতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category