1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫৩ Time View

খুলনা সদর থানার চাঞ্চল্যকর তাওহিদুল ইসলাম তুষার হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি আরিফ খানকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, স্পেশাল কোম্পানি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে খুলনা সদর থানাধীন উত্তর টুটপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফের বাবার নাম বেলাল খান। তিনি টুটপাড়া এলাকার ফরিদ মোল্লার মোড়ের বাসিন্দা।

এসআরবি সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকার বি কে মেইন রোড থেকে মিস্ত্রিপাড়া বাজারগামী আনসার উদ্দিন সড়কে আমিনুল ইসলাম অটোরিকশা গ্যারেজের সামনে তাওহিদুল ইসলাম তুষারকে গুলি করা হয়। মোটরসাইকেলে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম খান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনাস্থল থেকে গুলির কার্তুজের অংশবিশেষ উদ্ধার হওয়ায় অস্ত্র আইনে আরেকটি মামলাও করা হয়।

এসআরবি-৬ জানায়, তুষার হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আরিফকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মামলার তদন্ত চলমান রয়েছে। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত গ্রেফতার ব্যক্তিকে নির্দোষ বলে গণ্য করার আইনগত অধিকার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category