1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সাতক্ষীরায় প্রতিমা বিসর্জনে সিঁদুর খেলতে গিয়ে নববধুর  মৃত্যু 

কিশোর কুমার,সাতক্ষীরা
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার কুমিরায় বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় সিঁদুর খেলতে গিয়ে অসুস্থ হয়ে তন্নী দে (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে।  আজ বুধবার (২০অক্টোবর) সন্ধ্যা ৭টার দিক কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামণ্ডপে এ  ঘটনা ঘটে।
তন্নী দে কুমিরা এলাকার  অমিত ডেকোরেটরের মালিক মহাদেব দের একমাত্র মেয়ে। প্রায় এক বছর আগে যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রামের মৃদুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। পূজা উপলক্ষে তিনি বাবার বাড়ি পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে বাসুদেব দাশ  বলেন, আজ  বুধবার বিজয়া দশমীতে কুমিরা বাসস্ট্যান্ড সর্বজনীন পূজামণ্ডপে অন্যান্য নারীর সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন তন্নী। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে দ্রুত সাতক্ষীরা সদর  হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাতে তাঁর মরদেহ কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান মরাদেহ কুমিরা গ্রামে তার বাবার বাড়িতে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category