1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

মাগুরায় অবসরপ্রাপ্ত সচিবের ওপর হামলার অভিযোগ, থানায় মামলা

মাগুরা প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫৪ Time View
মাগুরা শহরে রাস্তা আটকে মোটরসাইকেল রাখার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত সচিব ও কুষ্টিয়ার সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল খায়েরের (৭৭) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে তাঁর গাড়িচালক কামাল হোসেনও আহত হন। এ ঘটনায় উন্মেষ (৪০) নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করে মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে শহরের কলেজপাড়া এলাকায় সোনালী ব্যাংকের বিপরীতে তিন নম্বর প্রাথমিক বিদ্যালয়ের গলিতে আবুল খায়েরের বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আবুল খায়েরের অভিযোগ, ঘটনার দিন সকালে তিনি ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে সমাজসেবা অফিসে দাপ্তরিক কাজে গাড়ি নিয়ে বের হওয়ার সময় রাস্তার ওপর রাখা একটি মোটরসাইকেল সরানো নিয়ে উন্মেষের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।
পরে দুপুর ১টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার সময় তিনি দেখতে পান, ওই ব্যক্তি আবারও মোটরসাইকেল রেখে রাস্তা আটকে রেখেছেন। মোটরসাইকেলটি সরাতে বললে উন্মেষ তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ করেন আবুল খায়ের।
অভিযোগ অনুযায়ী, গাড়িটি বাড়ির গেটের কাছে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি তাঁকে গাড়ির জানালার গ্লাস নামাতে বলেন। কথা বলার জন্য গ্লাস নামানোর পরই তাঁকে কিল-ঘুষি মারা হয়। একপর্যায়ে ইট দিয়ে হত্যার উদ্দেশ্যে তাঁর মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর ডান চোখের ওপরের অংশ কেটে গিয়ে রক্তক্ষরণ হয়।
এ সময় আবুল খায়েরকে রক্ষা করতে গাড়িচালক কামাল হোসেন (৪২), কেয়ারটেকার আলীউল ইসলাম (৩৫) ও গাড়িতে থাকা অন্যরা এগিয়ে এলে তাঁদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে কামাল হোসেন আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category