1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা: প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫৮ Time View

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার অভিযোগে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (TOAS)।

সংগঠনটির সাধারণ সম্পাদক শাহ জামান খান পপ্পু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে ‘সুন্দরবনে ট্যুরিস্ট জাহাজে ডাকাতির চেষ্টা’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা টোয়াসের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুন্দরবনের পর্যটক ও পর্যটন নিরাপদ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তারা আশা করেন। টোয়াসের নিবন্ধিত কোনো পর্যটকবাহী নৌযানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে।

পর্যটন মৌসুমকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে সুন্দরবনের পর্যটনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে প্রকাশিত ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ দ্রুত প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন। পাশাপাশি সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য দায়িত্বশীল সাংবাদিকদের প্রতিও অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category