
বাগেরহাটের মোরেলগঞ্জ-শরনখোলা আঞ্চলিক মহাসড়কে নসিমন ও মোটলসাইকেল সংঘর্ষে ৩ জন প্রান হারিয়েছেন। শনিবার সন্ধ্যা রাতে মোরেলগঞ্জ-বগি আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন দোনা কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে রিমন (২৫), নজরুল ইসলামের ছেলে আমিন হোসেন (২২) এবং মোহাম্মদ জামাল মাস্টারের ছেলে মুহিবুল্লাহ (১৬)। ঘটনা প্রর্ত্যক্ষকারীরা জানায়, কচুয়া সাইন বোর্ডগামী দ্রুতগতির একটি ডাব বোঝাই নসিমনের সঙ্গে বিপরিত দিকে থেকে আসা একটি মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রিমন ও আমিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। আর এ সময় আহত আরো তিনজন কে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মুহিবুল্লার মৃত্যু হয়। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, মোটরসাইকেল ও ডাববোঝাই নসিমনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অসাবধনতা ও বেপরোয়া গতির কারনে এই দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply