1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

বাণিজ্য বাড়াতে বাংলাদেশের সঙ্গে চীনের ইউনান প্রদেশের প্রতিনিধিদের বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে সফররত চীনের প্রতিনিধিদলের সঙ্গে ঢাকায় এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার, নতুন বাজার ও ব্যবসায়িক সংযোগ সৃষ্টি এবং পারস্পরিক বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগের নেতৃত্বে আগত প্রতিনিধিদলে সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশি সরকারি সংস্থা, ব্যবসায়িক সংগঠন ও সংশ্লিষ্ট বেসরকারি খাতের সঙ্গে ইউনানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক অংশীদারত্ব বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাজার অনুসন্ধান, স্থানীয় এজেন্ট/ডিস্ট্রিবিউটর নিয়োগ, কৃষি ও কৃষিজাত পণ্যের আমদানি-রপ্তানি, লজিস্টিকস সেবা এবং চট্টগ্রাম বন্দরসহ বাংলাদেশের বাণিজ্যিক অবকাঠামো সম্পর্কে জানার বিষয়ে ইউনান প্রতিনিধিদলের আগ্রহের বিষয়গুলো আলোচনায় আসে।

ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগের প্রস্তাবনায় বাংলাদেশে নির্মাণসামগ্রী, প্রকৌশল পণ্য ও কৃষি যন্ত্রপাতির বাজারের চাহিদা যাচাই, স্থানীয় প্রদর্শনী ও বাণিজ্যিক বাজার পরিদর্শন, বিতরণ ও লজিস্টিকস নেটওয়ার্ক গড়ে তোলা এবং কৃষি ও হালকা শিল্পজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণের বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বাংলাদেশি টেক্সটাইল ও বিশেষায়িত কৃষিপণ্যের সঙ্গে ইউনানের পণ্যের বাণিজ্যিক সংযোগ বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়।

ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সরকারি পর্যায়ের সহযোগিতার পাশাপাশি ব্যবসায়ী-টু-ব্যবসায়ী (বি-টু-বি) যোগাযোগ, বাজার সংযোগ এবং বাণিজ্যিক অংশীদারত্ব বৃদ্ধির ওপর জোর দেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে যোগাযোগ অব্যাহত রাখা এবং বাংলাদেশ ও ইউনানের ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর বাণিজ্যিক সংযোগ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করে।

আইএইচও/কেএসআর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category