
খুলনা জেলার সিভিল সার্জন ডা: মো. মনিরুজ্জামান যোগদান করেই উপজেলা ও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত আউটসোর্সিং কর্মীদের অব্যাহতি প্রদানের নির্দেশ দিয়ে চিঠি জারি করেন। কিন্তু অদৃশ্য কারণে পাঁচ দিনের মাথায় সেই চিঠি আবার তিনি প্রত্যাহার করেছেন। এই কৌশলে তিনি মোটা অংকের অর্থ আদায়ের চেষ্টা করছেন বলে জানা যায়।
সূত্র জানায়, চিঠিতে তিনি খুলনার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং জনবল এর প্রায় ১৫ মাস যাবত বেতন ভাতা প্রদান করা হয় নাই মর্মে উল্লেখ করেন। এ অবস্থায় রাজস্ব খাটভুক্ত কর্মচারী দ্বারা সেবা কার্যক্রম চলমান রেখে আউটসোর্সিং কর্মচারীদের অব্যাহতি প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। কিন্তু সমস্যার সমাধান না করে পাঁচ দিনের মাথায় সেই চিঠি প্রত্যাহার করেছেন সিভিল সার্জন মো. মনিরুজ্জামান।
খুলনা স্বাস্থ্য বিভাগের একজন উর্দ্ধতন কর্মকর্তা বলেন, পূর্বের আদেশ প্রত্যাহার করা চিঠিতে তিনি সাময়িক বিরতির কথা উল্লেখ করলেও গত মাসের ২৬ তারিখ জারি করা চিঠিতে তিনি কোন সাময়িক অব্যাহতির কথা উল্লেখ করেননি। মূলত তিনি যোগদান করে চিঠি ইস্যু করে আউটসোর্সিং কোম্পানিগুলোকে জানান দিয়েছেন। এরপর মধ্যস্থতা করে সেই আদেশ বাতিল করেছেন। মোটা অংকের অর্থ আদায়ের এক কৌশল হিসেবে আদেশ জারি ও তা বাতিল করেছেন।
Leave a Reply