পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের প্রাণপ্রিয় শিক্ষক, মানুষ গড়ার সফল কারিগর, আজাদ বার্তা’র প্রাণ পুরুষ হেডমাস্টার মোহাম্মদ আমজাদ আলীর ১৪তম মৃত্যু বার্ষিকী আজ মঙ্গলবার। ২০১২ সালের ২০ অক্টোবর এ দিন সকাল ৭-৩০ মিনিট ৭৮ বছর বয়সে থেমে যায় তাঁর জীবন গাড়ি। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন মরহুমের বাড়ির সন্নিকটবর্তী পাইকগাছা সরকারি কবরস্থানে।
উল্লেখ্য, কালোত্তীর্ণ এই জ্ঞানতাপস মৃত্যুর কয়েক বছর পূর্ব থেকে বার্ধক্য জনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’পুত্র এবং ৪ কন্যা রেখে গেছেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে, আজাদ বার্তা, সত্যের ঝানডা প্রকাশনা সংস্থা ইন্টার মিডিয়া গ্রুফ অভ পাবলিকেশনস্ (প্রাঃ) লিমিটেড,আজাদ বার্তা অনলাইন নিউজ পোট্রাল,হেডমাস্টার আমজাদ আলী পাবলিক লাইব্রেরি অ্যাণ্ড রিসার্স ইনস্টিটিউট ও মরহুমের পরিবারের পক্ষ থেকে যৌথভাবে আয়োজন করেছে আগামী ১৫ ডিসেম্বর আলোচনা সভা ও দোয়া মহফিল।
Leave a Reply