1. admin@dainikamarekush.com : amar123 :
  2. newsamarekush@gmail.com : md arif : md arif
  3. newsamarekush1@gmail.com : dainik staf1 : dainik staf1
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

খুলনায় একই দিনে যুবদল নেতা ও নিরাপত্তাকর্মীকে গুলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৯৭ Time View

খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকা ও বটিয়াঘাটা উপজেলায় একই দিনে পৃথক গুলির ঘটনায় এক নিরাপত্তাকর্মী ও এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার এসব ঘটনা ঘটে। আহত দুজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকার তাবলীগ মসজিদসংলগ্ন ১৭ নম্বর সড়কে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে সড়কের ওপর সালমান নামে এক নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ হামলার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বটিয়াঘাটায় যুবদল নেতাকে গুলি

অন্যদিকে, মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটের দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের বড়পুরিয়া গ্রামে সোহেল পারভেজ (৩৬) নামে এক যুবদল নেতাকে গুলি করে দুর্বৃত্তরা। এতে তাঁর পিঠ ও ডান হাত আহত হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সোহেল পারভেজ আমিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বলে জানা গেছে। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম গনি শেখ।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি সোহেলকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, সোহেলের শরীরে তিনটি গুলি লাগে। এর মধ্যে দুটি পিঠে লাগে এবং একটি ডান হাতে লেগে বেরিয়ে যায়। তবে তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category